সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার সামনের ফটকে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, পেট্রলবোমা নয়, পলিথিন পুড়িয়ে ফটকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি
ঘটনার পর সকালে ঘটনাস্থলে গিয়ে ফটকের নিচে পোড়া ছাই পড়ে থাকতে দেখা যায়। গলির প্রধান ফটক থেকে কয়েকটি বাসা ভেতরে প্রতিমন্ত্রীর বাসা অবস্থিত। এর কাছাকাছি একটি পুলিশ ফাঁড়িও রয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে পাওয়া আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতে কেউ পলিথিন ব্যবহার করে প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। ফটকের নিচে পোড়া ছাইও পাওয়া গেছে।
আরও পড়ুন: ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করা যাবে না: এমপি মিলন
তিনি আরও জানান, ওই ফটকের ভেতরে আরও দুটি বাসা পার হওয়ার পর প্রতিমন্ত্রীর বাসা। পাশেই পুলিশ ফাঁড়ি থাকায় ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ কারণে ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।





