গাজীপুরে ৮ তলা ভবনের তৃতীয় তলায় আগুন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৪৪ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে গাজীপুরের ডেগির চালা, ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টস ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভবনটি আটতলা। এর তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার এক মিনিটের মধ্যে, দুপুর ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছায় বিকেল ৩টার দিকে।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে।

আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে। পাশাপাশি কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আরও পড়ুন: ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কার্যক্রম শেষ হলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।