সাভার-আশুলিয়ায় কঠোর নিরাপত্তা বলয়, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:১৯ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শ্রমিক অসন্তোষের মধ্যে বুধবার সকাল থেকে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল। বেশিরভাগ কারখানায় দলবেঁধে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও হেমায়েতপুর এলাকার অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়েই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। গতকালের উত্তেজনার পর আজ কোথাও বড় ধরনের বিক্ষোভ, সড়ক অবরোধ বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা

তবে এখনো শিল্পাঞ্চলের ৪০টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। এছাড়া প্রায় ১০টি কারখানায় শ্রমিকরা কাজে কর্মবিরতি পালন করছেন।

গতকাল মঙ্গলবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে হেমায়েতপুরের স্টান্ডার্ড গ্রুপ ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

পরিস্থিতি নিয়ন্ত্রণে আজও  শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, এসআরবি  ও বিজিবি সদস্যরা ।

শিল্প পুলিশ বলছে, মজুরি বোর্ডের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে পুরো পোশাক খাত। দ্রুত সিদ্ধান্ত আসলে শিল্পাঞ্চল পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

আজ সকাল ১০ টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

সাভার-আশুলিয়ায় কঠোর নিরাপত্তা বলয়, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা 

রাউফুর রহমান পরাগ : শ্রমিক অসন্তোষের মধ্যে আজ বুধবার সকাল থেকে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল। বেশিরভাগ কারখানায় দলবেঁধে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

বুধবার (১৮অক্টোবর) সকাল থেকে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও হেমায়েতপুর এলাকার অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়েই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। গতকালের উত্তেজনার পর আজ কোথাও বড় ধরনের বিক্ষোভ, সড়ক অবরোধ বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।