৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগসহ রদবদল
ছবিঃ সংগৃহীত
দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগসহ বাংলাদেশ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ নভেম্বর) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বদলি ও পদায়নের এ আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: এসআরবি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল





