বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের সম্পাদক হলেন কলমাকান্দার এনামুল

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সোহরাওয়ার্দী কলেজস্থ বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কলমাকান্দা উপজেলার সন্তান এনামুল হক।

গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কলেজ সংসদে শিহাব শাহরিয়ার শিশিরকে সভাপতি ও এনামুল হককে সাধারণ সম্পাদক করে ১৭৩ বিশিষ্ট এ কমিটি ঘোষণা হয়।

আরও পড়ুন: ঢাবি-ফ্রান্স দূতাবাসের যৌথ উদ্যোগে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষ

এ বিষয়ে উপদেষ্টা মন্ডলির সদস্যসহ সকালের প্রতি শুভেচ্ছা জানিয়েন এনামুল হক বলেন, আমাদের সংগঠন হবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সবচেয়ে বৃহত্তর সংগঠন এবং সেরা সংগঠন। আমাদের সংগঠনের লক্ষ থাকবে, বৃহত্তর ময়মনসিংহ বিভাগ থেকে সকল ছাত্রছাত্রীদের বিপদে-আপদে পাশে থাকা এবং নবীন শিক্ষার্থীদের বরণ করা। তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, প্রতিবছর ময়মনসিংহবাসীদের নিয়ে শিক্ষা সফর ও ইফতারের আয়োজন করা, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করা ও উপবৃত্তির ব্যবস্থা করা। এছাড়া দারিদ্র্য তহবিল গঠন করা এবং প্রতি বছর নির্দিষ্ট সময়ে নতুন কমিটি গঠন করা এবং সবার সাথে মিলেমিশে থাকা। এলাকার মানুষদের কোন প্রয়োজন হলে সংগঠনের সাধ্য অনুযায়ী সহযোগিতা করাই হবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

উল্লেখ্য, এনামুল হকের বাড়ি কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইইনিয়নের গাছতলা গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বাংলা বিভাগে অধ্যয়নরত।

আরও পড়ুন: ঢাবিতে শেখ মুজিবসহ ৫ হলের নাম পরিবর্তনের সুপারিশ