মিরপুরে মেট্রোরেল স্টেশনের পাশেই অগ্নিকাণ্ড

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১১ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:১১ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটি শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের একেবারে পাশে অবস্থিত হওয়ায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—তাৎক্ষণিকভাবে সে তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার