রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস লিডার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এবং কোনো হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

অগ্নিকাণ্ডের খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।