বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকা-এর একটি ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ তলা ওই ভবনের আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে মোট সাতটি ইউনিটের সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট কাজ শুরু করে এবং পরবর্তীতে আরও দুটি ইউনিট যুক্ত হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।





