নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ, পরিবারের কাছে হস্তান্তর
রাজধানীর পল্লবী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে।
থানা সূত্রে জানা যায়, নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি)-এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ডিএমপি কমিশনারের গমনাগমন সংক্রান্তে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদলিপি
পল্লবী থানায় দায়েরকৃত জিডি অনুযায়ী, জনৈক মো. হাসিবুর রহমান রনি জানান, তার মেয়ে মানহা হাসিব রাইসা (১৭) গত ১ জুন বিকেলে তার বান্ধবী দিপীকা (১৭) ও দিপীকার ছোট বোন দিয়া (১৩)-কে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় পল্লবী থানায় জিডি (নং-১১১, তারিখ: ০২/০৬/২০২৬) করা হয়। একই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাতেও পৃথক দুটি জিডি (নং-১০৭ ও ১০৮) করা হয়।
পরবর্তীতে পল্লবী থানা পুলিশের একটি দল নিবিড় অনুসন্ধান চালিয়ে শুক্রবার (৫ জুন) রাত ৩টা ০৫ মিনিটে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকে উদ্ধার করে।
আরও পড়ুন: উচ্চশিক্ষিত স্বামী-সন্তানরা কানাডায়, পল্লবীর ফ্ল্যাটে অযত্নে মৃত্যু; গলিত আরেক বৃদ্ধার লাশ উদ্ধার
পুলিশ জানায়, উদ্ধার হওয়া তিন কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





