কাঁটাবনের ১৪ তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় ভবনটি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুই যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

তিনি জানান, আগুন লাগার পর আহত অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে দুই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।