রাজধানীতে শ্রাবণ পরিবহণ বাসে আগুন
রাজধানীর কদমতলীর মাতুয়াইলে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাতে মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজিব কুমার বারৈ জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বাসটি পুড়ে যেতে দেখে তারা।
আরও পড়ুন: ধলপুর সিটি পল্লীতে পুলিশের বিশেষ অভিযান: মাদকের মূল ঘাঁটি উচ্ছেদ, জনমনে স্বস্তি
তিনি আরও জানান, বাসের চালক ও হেলপারের ভাষ্য অনুযায়ী, রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসটি নির্ধারিত স্থানে পার্কিং করে তারা খাবার খেতে যান। পরে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন।
তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: ঢাকায় ই-রিকশার নিবন্ধন শুরু ৩ নভেম্বর, ফরমের দাম ১০০ টাকা





