মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঠানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়।
আরও পড়ুন: ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে ঘুসি, ডেমরায় দুই পক্ষের সংঘর্ষ
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো তখনো ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে আগুন লাগার কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে পড়েছেন কি না কিংবা অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।





