অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ০৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের সহকর্মী, ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণে অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা (স্বামী/স্ত্রী, সন্তান, পিতা-মাতা ও শ্বশুর-শাশুড়ি) অ্যাসেন্ট হেলথের কনসালটেশন সেবা এবং বাসা থেকে নমুনা সংগ্রহের মাধ্যমে প্যাথলজিক্যাল টেস্টে বিশেষ ছাড় পাবেন।

আরও পড়ুন: বাড়ল ভোজ্যতেলের দাম, লিটারে নির্ধারণ কত?

চুক্তি অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের কর্মীরা ৩০ শতাংশ এবং ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা ২৫ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। কার্ডহোল্ডারদের লিগ্যাল ডিপেন্ডেন্টরাও এই সুবিধার আওতায় থাকবেন।

এছাড়া ইন্টার্নাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, রিউমাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিকসসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবায় পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আবারও কমল স্বর্ণের দাম

২৩ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি, হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অ্যাসেন্ট হেলথ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইকবাল, অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আমের আহমেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার অব সেলস (কর্পোরেট অ্যান্ড বিটুসি) মোহাম্মদ কামরুজ্জামান।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহীয়ুল ইসলাম বলেন, “আমাদের সহকর্মী ও গ্রাহকদের কল্যাণ নিশ্চিত করা ব্যাংকের অন্যতম অঙ্গীকার। এই অংশীদারিত্বের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।”

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক তাদের কর্মী ও গ্রাহকদের সামগ্রিক কল্যাণে প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।