বাড়ল ভোজ্যতেলের দাম, লিটারে নির্ধারণ কত?

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৫৮ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ৪ টাকা বৃদ্ধি করে দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আবারও কমল স্বর্ণের দাম

তিনি জানান, বাজার পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক বাজার ও সরবরাহ পরিস্থিতির ওপর ভিত্তি করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।