২০ দিনে দেশে এলো ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৬ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিরা চলতি মাসের প্রথম ২০ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠিয়েছেন ১৭৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড় হিসেবে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৯০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছে ১৬৬ কোটি ১০ লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

আরও পড়ুন: এক দশকে ১.৪ কোটি তরুণ শ্রমবাজারে, চাকরি পেয়েছে মাত্র ৮৭ লাখ: বিশ্বব্যাংকের সতর্কবার্তা

তিনি আরও জানান, গত ২০ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ কোটি ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৩৬ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৪.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে, সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

আরও পড়ুন: রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।