ঈদের দিনে বন্ধ থাকবে ঢাকার মেট্রো ট্রেন
ছবিঃ সংগৃহীত
সরকারি গণপরিবহন হওয়ায় জনসাধারণের স্বার্থে পবিত্র ঈদুল ফিতরের দিন ঢাকার মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম ১৬ মার্চ স্বাক্ষরিত অফিস আদেশে জানান, শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন বন্ধ থাকবে। ঈদের পরের দিন থেকে ট্রেনগুলি নির্ধারিত সময়সূচী অনুযায়ী স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে।
আরও পড়ুন: চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী





