পুলিশের অভিযানে মাদক ও হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৩

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:১৮ পূর্বাহ্ন, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ৫:১৮ পূর্বাহ্ন, ১৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী সহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এসব অভিযানের বিষয়ে নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না, এই ১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়ার ব্রাহ্মন পাড়া থানার বাঘপড়া গ্রামের আলী আকবরের ছেলে বিল্লাল হোসেন (৪৪), নরসিংদীর বেলাব থানার গলগলিয়া গ্রামের মৃত রব মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩০) এবং একই জেলার সদর উপজেলার আলোকবালী গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে আকরামুল ইসলাম ওরফে সমির (৫০)। এসময় বিল্লাহ হোসেনের কাছ থেকে ১০ কেজি গাঁজা, শফিকুলের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট পৃথকভাবে উদ্ধার এবং সমিরকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও চুরি ডাকাতি ছিনতাই রোধ করতে এবং মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ১১ মার্চ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বাসাইলের স্টার ডাইং সামনে (ঢাকা-সিলেট) মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজা সহ বিল্লাল হোসেন নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকার বিতর্ক নিরসনে কাজ করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বৃহস্পতিবার (১২ মার্চ) অপর আরেক অভিযানে উপপরিদর্শক মুহাম্মদ নুরুল্লাহ'র নেতৃত্বে ডিবির আরেকটি দল বেলাব উপজেলার গলগলিয়া গ্রাম হতে ৫৪ (চুয়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ শফিকুল ইসলাম নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতার করেন।

একইদিনে ডিবির উপপরিদর্শক শেখ মো. জসিম উদ্দিন ও মোবারক হোসেনের নেতৃত্ব ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের ব্রাহ্মন্দী এলাকা হতে চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার অন্যতম আসামী আকরামুল ইসলাম ওরফে সমিরকে গ্রেফতার এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।