মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৫৫ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের কাছে পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে চীনের পতাকাবাহী এ জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল-এ অবস্থান নেয়। জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এবং শনিবার এটি বন্দরে বার্থিং করার কথা রয়েছে।

আরও পড়ুন: সবজির বাজারে আবার অস্থিরতা, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

এর আগে একই দিনে দুপুর ২টার দিকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েল কোম্পানি-এর ডলফিন জেটি-৬-এ বার্থিং করে।

উভয় জাহাজের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং লাইনস।

আরও পড়ুন: আগস্ট মাসের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ ইতোমধ্যে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে এবং নির্ধারিত সময় অনুযায়ী শনিবার বন্দরে নোঙর করবে।

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।