দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ বৃদ্ধি ৫,৪৮২ টাকা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬ | আপডেট: ২:৩৬ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম বেড়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

বাজুস জানায়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: আগামীকাল থেকে যেসব এলাকায় ২৪ ঘণ্টা থাকবে না গ্যাস

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা আগে ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া নতুন দামে ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।