দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের
ছবিঃ সংগৃহীত
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়। এতদিন এর দাম ছিল ১৯৯ টাকা। তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বোতলজাত ভোজ্যতেলের নতুন দাম সমন্বয় করা হয়। বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে ৫ টাকা বাড়লেও খোলা সয়াবিন ও পাম তেলের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি।
আরও পড়ুন: আবারও কমল সোনার দাম, ভরি কত?
তবে খুচরা বাজারে স্থানভেদে ভোজ্যতেলের দাম ও সরবরাহে কিছুটা পার্থক্য দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





