গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব, সভাপতি নিরব, সম্পাদক তাহমিদ

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা, গবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:২০ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাহমিদ হাসান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদি এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: ঢাবিতে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনা নিয়ে সেমিনার

১০ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম, অর্থ সম্পাদক মো. রাজিউল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মবিনুল ইসলাম রাশা, দপ্তর সম্পাদক সানজিদা খানম ঊর্মি, ক্রীড়া সম্পাদক জান্নাতুল লামিশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবাই ইসলাম চয়ন, কার্যনির্বাহী সদস্য শামিম রেজা ও শরীফুল ইসলাম রিফাত।

গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি সানজিদা জান্নাত পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. ফজলুল করিম, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও ডিন (কৃষি অনুষদ)।

আরও পড়ুন: ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবির বিজয় একাত্তর হলে গঠিত হচ্ছে ফিল্ম ক্লাব

এ সময় আরও উপস্থিত ছিলেন গবিসাসের বর্তমান নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।