প্রাথমিক বৃত্তি পরীক্ষা সামনে, পরীক্ষার্থীদের জন্য ১০ দফা নির্দেশনা জারি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৩৩ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য ১০ দফা নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ নীতিমালায় এসব নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি, তবে মন্ত্রণালয় জানিয়েছে—সব শিক্ষার্থীকে এই নিয়মাবলি কঠোরভাবে মেনে চলতে হবে।

আরও পড়ুন: বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নীতিমালাটি প্রকাশ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বরের পরীক্ষা হবে ২ ঘণ্টা ৩০ মিনিটে। প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০ নম্বরে (মোট ১০০) একই সময় বরাদ্দ থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

আরও পড়ুন: এসএসসি ২০২৬ এর প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

বৃত্তি পাওয়ার জন্য প্রতিটি বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন বাধ্যতামূলক। এছাড়া দুই ধরনের বৃত্তি দেওয়া হবে—ট্যালেন্টপুল ও সাধারণ। উভয় ক্ষেত্রেই ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী নির্বাচিত হবেন। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকবে।

পরীক্ষার্থীদের জন্য ১০ দফা নির্দেশনা:

১. প্রবেশপত্রসহ নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে

২. মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না

৩. উত্তরপত্রের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় তথ্য ছাড়া কিছু লেখা যাবে না

৪. উত্তরপত্রে পরীক্ষার তত্ত্বাবধায়কের স্বাক্ষর থাকতে হবে

৫. উত্তরপত্রে নাম বা কোনো চিহ্ন লেখা যাবে না

৬. খসড়ার জন্য আলাদা কাগজ দেওয়া হবে না

৭. উত্তরপত্র ছাড়া অন্য কোথাও কিছু লেখা যাবে না

৮. এক ঘণ্টা আগে হল ত্যাগ করা যাবে না

৯. পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে বের হতে হবে

১০. কর্তৃপক্ষের সব নির্দেশনা মেনে চলতে হবে

পরীক্ষা চলাকালীন আচরণবিধি:

* একে অন্যের সঙ্গে কথা বলা যাবে না

* প্রশ্ন বা লেখা আদান-প্রদান করা যাবে না

* নকল বা অন্যের উত্তর দেখা সম্পূর্ণ নিষিদ্ধ

* উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা যাবে না

* উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন বা নষ্ট করা যাবে না