সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন সম্পর্কে যা জানা গেল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ১:৩০ অপরাহ্ন, ১৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। তার সহধর্মিণী হয়েছেন চিকিৎসক আনিকা ফারদিন ফরায়েজি।

বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাদের আকদ অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়।

আরও পড়ুন: ঢাবিতে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনা নিয়ে সেমিনার

জানা গেছে, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক এবং তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামায়াত আমির। এছাড়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবির বিজয় একাত্তর হলে গঠিত হচ্ছে ফিল্ম ক্লাব

আকদ অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন জামায়াত আমির। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।