সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক প্রতিনিধি নির্বাচন-২০২৬, জমে উঠেছে প্রচার-প্রচারণা
অবশেষে সকল ষড়যন্ত্র ও বাধা-বিপত্তি কাটিয়ে আবারও জমে উঠেছে রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি নির্বাচন-২০২৬। এর আগে ২৫ জুলাই এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ২৪ জুলাই নির্বাচন স্থগিত করে ঢাকা জেলা প্রশাসন।
প্রসঙ্গত, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে মোট ভোটারের সংখ্যা ১৬,৮৬৪ জন। এর মধ্যে প্রাথমিকে মোট ভোটারের সংখ্যা ৬,৬২৮ জন, মাধ্যমিকে ভোটারের সংখ্যা ৯,১৭০ জন এবং উচ্চমাধ্যমিকে ভোটারের সংখ্যা ১,০৬৬ জন।
আরও পড়ুন: ১১ নভেম্বর থেকে ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ডিসেম্বরে
জানা গেছে, আগামী শনিবার ৮ আগস্ট সকাল থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হবে। এতে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং গভর্নিং বডি নির্বাচনের প্রিসাইডিং অফিসার শামীমা সুলতানা।
গতকাল রোববার সকাল থেকেই সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি নির্বাচনকে সামনে রেখে ফের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এ ছাড়াও নিজ নিজ লিফলেট বিতরণের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে অবস্থানরত অভিভাবকদের কাছে মূল্যবান ভোট প্রার্থনা করছেন।
আরও পড়ুন: প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক ১ অক্টোবর যোগদান করবেন
এদিন মাধ্যমিক শাখার প্রার্থী সরোয়ার আরিফ উদ্দিন ও তাঁর সমর্থকরা নানা পরিকল্পনা তুলে ধরে টেলিফোন প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন। তিনি প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা কুতুব উদ্দিন আহমেদ খানের কনিষ্ঠ পুত্র এবং একজন শিক্ষানুরাগী ও সুপ্রতিষ্ঠিত সুনামধন্য ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ এলাকার অবহেলিত ও গরিব ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে নীরবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও চিকিৎসাসেবায় মানবিকতার পরিচয় দিচ্ছেন।
সরোয়ার আরিফ উদ্দিনের মতো অন্যান্য প্রার্থীরাও লিফলেট বিতরণের মধ্য দিয়ে নিজ নিজ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরোয়ার আরিফ উদ্দিন বলেন, "আমি ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব। সকল সম্মানিত অভিভাবকের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যোগ্যতা বিবেচনা করে টেলিফোন প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সেবার সুযোগ করে দিন।"
আসন্ন গভর্নিং বডি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা অব্যাহত রয়েছে। নির্বাচনের মাধ্যমে অভিভাবকদের ভোটে গঠিত হবে নতুন গভর্নিং বডি, যারা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন নীতিগত ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তবে অভিভাবকরা বলছেন, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে একটি দেশসেরা ও ঐতিহ্যবাহী কলেজে প্রতিষ্ঠিত করেছেন অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা। তাঁর মতো একজন মেধাবী ও চৌকস শিক্ষকের কারণে আজ অত্যন্ত সুন্দর, মার্জিত ও সুশৃঙ্খল পরিবেশে ভদ্রলোকের সন্তানরা পড়াশোনা করে আসছে।
আসন্ন গভর্নিং বডি নির্বাচন-২০২৬-কে কেন্দ্র করে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্মানিত, শিক্ষিত ও রুচিশীল অভিভাবকরা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই স্বনামধন্য প্রতিষ্ঠানের সুখ্যাতি ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে ঈর্ষান্বিত হয়ে ২৫ জুলাই নির্বাচন স্থগিত করতে বাধ্য করা হয়।
তারা বলছেন, অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আমরা অনেক আনন্দিত ও উৎফুল্ল। আশা করছি, এবার নির্বাচনে কোনো ধরনের বাধা-বিপত্তি থাকবে না। আমরা সকল ভয়কে জয় করে নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পারব।





