ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৫৪ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) গাজীপুরের বাহাদুরপুরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান স্কাউট লিডার ড. মো. মুমিত আল রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চবিতে র‍্যাগিংয়ের প্রতিবাদ করায় সংঘর্ষ, লাঠির আঘাতে ভাঙল শিক্ষার্থীর হাত

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সেবার আদর্শ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে মানবকল্যাণে কাজ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান রোভারদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি সামাজিক ও সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: ঢাবিতে সমকামিতার অভিযোগ: মুজিব হলের দুই আবাসিক ছাত্রকে স্থায়ী বহিষ্কার

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দীক্ষা গ্রহণের মাধ্যমে ওয়ার্ল্ড স্কাউট আন্দোলনের সদস্যপদ লাভ করেন।

এ ছাড়া সদ্য প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের তিনজন রোভারকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।