লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজার ফিশারি এলাকায় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয়রা জানায়, চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম মান্দারী বাজারে গ্যারেজের সামনে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপটি মেরামতের জন্য কাজ করা হচ্ছে। বুধবার ভোররাতে হঠাৎ পিকআপটির সামনের অংশে জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। পরে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় পিকআপে দেয়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মানুষের মাঝে আতঙ্ক ছড়াতে এই ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা
দিঘলী ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে পিকআপের সামনে ও পিছনের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ বিষয়ে মামলা করা হবে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব বলেন, নাশকতার উদ্দেশ্যে আতঙ্ক ছড়াতে পিকআপে আগুন দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ নিয়ন্ত্রিত





