নির্বাচন এবং গণভোট এর ফলাফল পরিবেশন : কে এগিয়ে, কে পিছিয়ে
রক্তস্নাত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অবশেষে ভোটের মাঠে প্রবেশ করেছে বাংলাদেশ। ভোটাধিকার বঞ্চিত কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষা শেষে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট।
আগামীর বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করছে গোটা জাতি তাদের ভোটের মাধ্যমে। ভোটের মাঠে সব খবর, ফলাফল এবং প্রতিদ্বন্দ্বিতার আপডেট সরাসরি অনুসরণ করা হচ্ছে। নির্বাচনের প্রতিটি কেন্দ্র থেকে আসা ফলাফলের মাধ্যমে পরিষ্কার হচ্ছে, কোন প্রার্থী এগিয়ে আছেন এবং কারা পিছিয়ে রয়েছেন। নির্বাচন ও গণভোটের এই মুহূর্তটি দেশের জন্য নতুন সম্ভাবনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রেকর্ড হবে।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এর ফলাফল পরিবেশন নির্বাচন কমিশন থেকে সরাসরি ...
ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানান, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয়ী হন জামায়াতের এই প্রার্থী।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। সরাইল উপজেলার ৩৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সরাইল উপজেলার ৩৩টি কেন্দ্রে রুমিন ফারহানা পেয়েছেন ৩১ হাজার ৭১৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিব পেয়েছেন ২২ হাজার ৩৩১ ভোট।
আরও পড়ুন: জালভোট দিতে এসে আটক বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন





