বুসান উৎসবে প্রদর্শিত হবে ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৭:৩৯ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে অভিনয় করেছেন দেশের গুণী চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এই সিনেমাটি পরিচালনাও করেছেন তিনি। এবার এই নির্মাতা ভক্তদের সুখবর দিয়ে জানালেন, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে প্রদর্শিত হচ্ছে ‘অটোবায়োগ্রাফি’। থাকছে চারটি প্রদর্শনী। যার প্রথম দিনের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

নির্মাতা তাঁর ফেসবুক পেজে লেখেন, “আনন্দের খবর, বুসানে আমাদের সিনেমা ‘অটোবায়োগ্রাফি’র স্ক্রিনিং শিডিউল প্রকাশ করা হয়েছে। আগামী ৮ অক্টোবর বুসান সিনেমা সেন্টারে এবং ৯ ও ১১ তারিখে লোটে সিনেমায় আমাদের তিনটি প্রদর্শনী। টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে প্রথম দিনই আমাদের প্রথম প্রদর্শনীর টিকিট সোল্ড আউট।”

আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

ফারুকী আরও বলেন, “গত কয় বছরের একটা যন্ত্রণা ছিল, আমি আমার দর্শকদের কাছে যেতে পারছি না। মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের জন্য বানানো চরকি অরিজিনাল ফিল্ম ‘অটোবায়োগ্রাফি’ আর ‘মনোগামী’ আমার এই কষ্টটা দূর করবে দ্রুতই; এর চেয়ে আনন্দের কিছু নেই। কবে দেশের মানুষ এই দুইটা সিনেমা দেখতে পাবে, সেটা জানা যাবে জলদি!”

এদিকে ‘অটোবায়োগ্রাফি’তে ফারুকীর সহশিল্পী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!