‘গো প্লেনকে’ সঙ্গে নিয়ে হঠাৎ সাগরপাড়ে দীঘি

Sanchoy Biswas
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:১৮ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যস্ত শহরের কোলাহল ও শুটিংয়ের ব্যস্ততা থেকে খানিকটা সময় বের করে সমুদ্রের নোনা জলে পা ভেজাতে দেখা গেল ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সমুদ্রসৈকতের কয়েকটি ছবি প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

ছবি প্রকাশের পরই দীঘির নতুন লুক নজর কেড়েছে ভক্তদের। নীল সমুদ্রের জলরাশিকে পেছনে রেখে বালুচরে তার উপস্থিতির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলোতে সাগরের মৃদু বাতাস ও ঢেউয়ের আবহে বেশ স্বতঃস্ফূর্ত দেখা গেছে এই অভিনেত্রীকে।

আরও পড়ুন: চলচ্চিত্রে তৌকীর আহমেদ

দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লেনকে’-এর সাথে।’ তার প্রকাশিত ছবিগুলোতে সাধারণ, ছিমছাম ও আকর্ষণীয় সাজে দেখা গেছে তাকে। সমুদ্রের নীল জলরাশি ও মনোরম পরিবেশের সঙ্গে দীঘির উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, শুটিংয়ের কাজে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন দীঘি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে তিনি সেখানে গেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানাননি এই অভিনেত্রী। এ বিষয়ে দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’

আরও পড়ুন: যে প্রেম রূপকথাকেও হার মানায়

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান দীঘি। পরবর্তীতে নায়িকা হিসেবেও বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। নতুন কাজ নিয়ে শিগগিরই পর্দায় হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।