চরিত্র দিয়েই প্রাপ্তবয়স্ক মানুষের মূল্যায়ন হওয়া উচিত: প্রভা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একটা সময় ছোটপর্দার অভিনয়ে নিয়মিত মুখ ছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তার কাজের ধরনে পরিবর্তন এসেছে। এখন আর অভিনয়ে দেখা যায় না বললেই চলে। তবে কেবল মনের মতো ভালো গল্প এবং পছন্দসই চরিত্র পেলে কাজ করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিও তিনি। 

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতির মাধ্যমে নিজের এই অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তার মতে, বয়স বাড়ার পর বা সাবালক হওয়ার পর কাউকে বিচার করার মানদণ্ড হওয়া উচিত তার নিজস্ব চরিত্র।

আরও পড়ুন: আজ ‘বাকের ভাই’ এর জন্মদিন

ফেসবুক পোস্টে প্রভা উল্লেখ করেন, প্রতিটি পরিবারেই বিভিন্ন ধরনের মানুষের সহাবস্থান দেখা যায়। পরিবারের সব সদস্য এক প্রকৃতির হন না। কিছু মানুষ অত্যন্ত শিক্ষিত, মার্জিত, দয়ালু এবং উদার মানসিকতার অধিকারী হয়ে থাকেন। তারা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে শান্তিতে থাকতে পছন্দ করেন। যেকোনো অন্যায়ের প্রতিবাদ করা এবং সৎ উপার্জনের মাধ্যমে জীবন পরিচালনা করা তাদের মূল নীতি। অন্ধভাবে কাউকে তোষামোদ করা কিংবা শুধু পরিবারের সদস্য হওয়ার সুবাদে ভুল কাজের পক্ষ নেওয়ার মানসিকতা তাদের মধ্যে থাকে না।

একই সঙ্গে তিনি আরও জানান, মজার ব্যাপার হলো একই পরিবারের ভেতরে ঠিক এর উল্টো স্বভাব বা বিপরীত মানসিকতার মানুষও অনায়াসে পাওয়া যায়।

আরও পড়ুন: আসছে নতুন ধারাবাহিক নাটক ‘খুব চেনা গল্প’

প্রাপ্তবয়স্কদের মূল্যায়ন প্রসঙ্গে প্রভার সুনির্দিষ্ট বক্তব্য হলো, একজন মানুষ যখন বয়োবৃদ্ধ বা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন, তখন তাকে পারিবারিক পরিচয়ের ব্র্যাকেটে না রেখে তার নিজের চরিত্র, ব্যক্তিগত কর্মকাণ্ড এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। কারণ একজন ব্যক্তি সমাজ বা রাষ্ট্রে কেবল নিজের পরিচয়েরই প্রতিনিধিত্ব করেন, পুরো পরিবার বা বংশের নয়।