ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, চলতি বছর ৩৫৩ জন মারা গেছেন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৫৩ জন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৪৩ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮,৪৫৭ জন। এর মধ্যে ৮২,২৬৭ জন ছাড়পত্র পেয়েছেন।
আরও পড়ুন: স্পেশালাইজড হেলথকেয়ার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানিয়েছেন, ডেঙ্গু এখন সারা বছরই দেখা দিচ্ছে। বৃষ্টি শুরু হলে সংক্রমণ বাড়ছে। মশা নিরোধক ওষুধ ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, শুধু জেল-জরিমানা বা জনসচেতনতা বৃদ্ধি দিয়ে সমস্যা সমাধান হবে না। সঠিক জরিপ এবং দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন: বিএমইউতে জাতীয় ইউরোলজি দিবস ২০২৬ পালিত
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয় ৩,২১,১৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১,৭০৫ জনের।





