ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও অবনতির দিকে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুনভাবে ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
বুলেটিন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ জনে। আর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে।
এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বর মাসে—এ মাসে একাই প্রাণ গেছে ১০৪ জনের।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫
তার আগে অক্টোবর মাসে মৃত্যু ৮০ জন, সেপ্টেম্বর মাসে ৭৬ জন, আগস্টে ৩৯ জন, জুলাইয়ে ৪১ জন, জুনে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন এবং জানুয়ারিতে ১০ জন ডেঙ্গুতে মারা যান। মার্চ মাসে কোনো মৃত্যু রেকর্ড হয়নি।
অপরদিকে মাসভিত্তিক হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা—জানুয়ারিতে ১,১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১,৭৭৩, জুনে ৫,৯৫১, আগস্টে ১০,৪৯৬, সেপ্টেম্বরে ১৫,৮৬৬, অক্টোবরে ২২,৫২০, নভেম্বরে ২৪,৫৩৫ জন।
সংখ্যা বাড়তে থাকায় বিশেষজ্ঞরা সতর্কতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন।





