২৫ জুন পর্যন্ত তিতাস এলাকায় গ্যাসের স্বল্পচাপ
আরএলএনজি (রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগে স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুন রাত থেকে ২৫ জুন পর্যন্ত তিতাস গ্যাস বিতরণ কোম্পানির অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকতে পারে।
আরও পড়ুন: ১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আরএলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে সাময়িকভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় গ্রাহকদের গ্যাস ব্যবহারজনিত কিছু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। সাময়িক এ সমস্যার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহের চাপও স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে।





