ঢাকায় আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার(৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান। আটক দুজন হলেন ফয়সাল ও সুকুমার।

ঢাকার সিএমএম হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোর্শেদ আলম বলেন, ‘একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। আমরা সেটিকে জব্দ করেছি। এ ছাড়া ফয়সাল ও সুকুমার নামে দুজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, আটক ১৫ জন

তাদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ডিসি প্রসিকিউশন স্যার এবং কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।’