করাচি বন্দর বিক্রি করে দিচ্ছে পাকিস্তান!
বেশ কিছুদিন ধরে চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। সংকটে কাটাতে দেশটি অবশেষে তাদের প্রধান সমুদ্র বন্দর বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। আরব সাগরের তীরে অবস্থিত করাচি বন্দরের নিয়ন্ত্রণ যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। তবে বিক্রি না করে বন্দরটি লিজ দেয়াও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়া করাচি বন্দর নিয়ে এই বিস্ফোরক খবরটি প্রকাশ করে।
আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
খবরে বলা হয়, আরব সাগরের উত্তর উপকূলে ও ওমান উপসাগরের পূর্ব উপকূলে করাচি বন্দর পাকিস্তানের প্রধান সমুদ্র বন্দর। এর মাধ্যমে দেশটির ৬০ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি হয়। কিন্তু এখন চরম অর্থ সংকটে থাকা পাকিস্তান জরুরি তহবিল জোগাড়ের অংশ হিসেবে করাচিতে দেশটির প্রধান সমুদ্রবন্দরের টার্মিনালগুলো সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তরের চিন্তা করছে।
এর আগে গত বছর পাকিস্তানের পার্লামেন্টে জরুরি তহবিল গঠনের জন্য একটি আইন প্রণয়ন করা হয়েছিল। নিক্কেই এশিয়া বলছে, ওই আইন মেনেই পাকিস্তানের অর্থমন্ত্রী সম্প্রতি করাচি বন্দর হস্তান্তরের জন্য জরুরি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। এর আগে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে হওয়া আন্তঃসরকার চুক্তি নিয়ে পাকিস্তানের মন্ত্রিপরিষদ বেশ কয়েকটি বৈঠক করেছে। তবে বৈঠকে কি আলোচনা হয়েচেহ তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ফলে পাকিস্তান সরকার আরব আমিরাতের কাছে করাচি বন্দর লিজ দেবে নাকি একেবারেই বিক্রি করবে তা এখনও বুঝা যাচ্ছে না।
অবস্থানগত কারণে করাচি বন্দর আরব আমিরাতের জন্য বেশ লাভজনক হবে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে পাকিস্তানও চলমান সংকটও কিছুটা কাটিয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।





