মোবাইল আসক্তি
শিশুদের ফোন ব্যবহারে সময় বেঁধে দিতে চায় চীন
শিশুদের মোবাইল আসক্তি দিন দিন বেড়েই যাচ্ছে। মোবাইল না দিলে এখন বহু শিশু খাবারই মুখে নিতে চায় না। অনেক শিশুই দিনের বেশিরভাগ সময় মোবাইল নিয়ে কাটায়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে চীন। দেশটির সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা (সিএসি) শিশুদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে ভাবছে।
সংস্থাটি বুধবার (২ আগস্ট) এক ঘোষণায় বলেছে, যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের দিনে শুধুমাত্র দুই ঘণ্টা মোবাইল ব্যবহারের সুযোগ দেওয়া উচিত।
আরও পড়ুন: ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের
সংস্থাটি জানিয়েছে, তারা চায় স্মার্ট ফোন উৎপাদনকারীরা ‘মাইনর মুড’ পোগ্রাম নামে একটি ব্যবস্থা চালু করুক। যেটিতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৮ বছরের নিচের অর্থাৎ শিশুরা ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এছাড়া মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করে দিতে হবে।
তারা বলেছে, যাদের বয়স ১৬ থেকে ১৮ বছর তারা দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা, ৮ থেকে ১৬ বছর বয়সী শিশুরা এক ঘণ্টা এবং ৮ বছরের নিচে যাদের বয়স তারা শুধুমাত্র ৮ মিনিট মোবাইল ব্যবহার করতে পারবে।
আরও পড়ুন: ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ১৪ আইআরজিসি সদস্য নিহত
সংস্থাটি সঙ্গে এও জানিয়েছে, বাবা-মা চাইলে যেন নির্ধারিত সময়সীমা পরিবর্তন করতে পারেন সেই ব্যবস্থাও রাখতে হবে।
তবে সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থার এমন প্রস্তাবের বিষয়টির নেতিবাচক প্রভাব পড়েছে প্রযুক্তির বাজারে। ইতোমধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যে দরপতন দেখা গেছে।
প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন, এমন সময়সীমা নির্ধারণ করার ক্ষেত্রে অনেক সময় ও অর্থ ব্যয় করতে হবে তাদের।
সূত্র: রয়টার্স





