নাইজেরিয়ার মসজিদে বন্দুক হামলায় নিহত ৭

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৫:১৩ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ৭ জন। এ ঘটনাটি ঘটে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনাতে। 

শনিবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল আরবিয়া ও রয়টার্সের।

আরও পড়ুন: জাপানে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ

কাদুনা পুলিশের মুখপাত্র মানসুর হারুনা জানান, রাজ্যের ইকারা স্থানীয় সরকারি এলাকার প্রত্যন্ত সায়া গ্রামে শুক্রবার জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হলে এ ঘটনা ঘটে। 

হারুনা জানান, বন্দুকধারীর গুলিতে দুইজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। 

আরও পড়ুন: আজই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, লক্ষ্য সরকার পতন

ওই গ্রামের বাসিন্দা হারুনা ইসমাঈল ফোনে রয়টার্সকে জানান, বন্দুকধারীর গুলিতে নামাজরত মুসল্লিদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন এবং বাকী দুজন ছিলেন গ্রামের সাধারণ মানুষ।

গত তিন বছর থেকে নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে প্রায়ই বন্দুক হামলা হচ্ছে। এছাড়া এ এলাকায় অপহরণ, হত্যাসহ সহিংসমূলক কর্মকাণ্ড ব্যাপক হারে বেড়েছে।