‘যুক্তরাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে’: হুথির হুঁশিয়ারি
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের ইরানপন্থি হুথি সশস্ত্র গোষ্ঠী। তাদের দাবি—এই হামলা যুদ্ধের পরিণতির সূচনা এবং এটি কোনো বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ নয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সংক্ষিপ্ত সতর্কবার্তা দিয়েছেন।
আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
পোস্টে তিনি বলেন ‘ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে,’।
তিনি আরও বলেন, ‘একটি-দুটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ কোনো সমাপ্তি নয়, বরং এটি যুদ্ধের সূচনা। এখন আর পালিয়ে যাওয়ার সময় নয়।’
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
হুথির এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে, যখন এর কিছু ঘণ্টা আগেই গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছিল যে, ট্রাম্প যদি ইসরাইলের সঙ্গে একত্র হয়ে ইরানে হামলা চালান, তবে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলো হুথি গোষ্ঠীর টার্গেটে পরিণত হবে।





