রাশিয়ার পর এবার ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার সুনামির সতর্কতা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ৯:০৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৫
রাশিয়ার বন্দর শহরে সুনামির ঢেউ আঘাত হেনেছে।
রাশিয়ার বন্দর শহরে সুনামির ঢেউ আঘাত হেনেছে।

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি সতর্কতা জারি করেছে। সবশেষ পাওয়া তথ্যনুযায়ী এশিয়ার দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়াও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

বিবিসি জানিয়েছে, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়াও সুনামির সতর্কতা জারি করেছে, অন্যান্য এলাকার তুলনায় ছোট ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে কিন্তু বাসিন্দাদের উপকূল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

রাশিয়ার কামচাটকায় ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর বুধবার ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, বুধবার বিকেলে (ম্যানিলা সময়) ১ মিটারেরও কম উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। ২০টিরও বেশি প্রদেশের বাসিন্দাদের সৈকত এবং উপকূলীয় এলাকার কাছাকাছি যাওয়ার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা পূর্ব ইন্দোনেশিয়ার কিছু অংশে সুনামির আগাম সতর্কতা জারি করেছে। এই সতর্কতা উত্তর সুলাওয়েসি, উত্তর মালুকু, পশ্চিম পাপুয়া এবং গোরোন্তালোর উপকূলীয় অঞ্চলগুলিতে প্রযোজ্য। কর্তৃপক্ষ বাসিন্দাদের শান্ত থাকার এবং উপকূলরেখা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা