উপকূলের দিকে আঘাত হানাতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’,গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশঙ্কা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:১৭ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আগে ঝড়টি আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলো এবং ওড়িশার দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে দুই রাজ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় অন্ধ্রপ্রদেশে প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

ঝড়ের সম্ভাব্য গতিপথ ও তীব্রতা বিবেচনায় নিয়ে উপকূলীয় এলাকায় প্রস্তুতি জোরদার করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে ঝুঁকিতে থাকা এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি হয়ে উঠেছে

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মঙ্গলবার ও বুধবার পাঁচটি জেলার স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ওড়িশা সরকার। নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেওয়ার প্রস্তুতিও চলছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুই রাজ্যেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ইরানে তাৎক্ষণিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৭ থেকে ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে।

এ সময় উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।