গ্রেটা থুনবার্গসহ বহু অধিকারকর্মী গ্রেপ্তার
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯ নৌযান আটক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। এসব নৌযানে ছিলেন বিভিন্ন দেশের প্রো-ফিলিস্তিনি অধিকারকর্মী। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) আয়োজকদের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ফ্লোটিলা আয়োজকেরা জানান, বর্তমানে শুধু একটি নৌযান—‘মিকেনো’—এখনো ফিলিস্তিনি উপকূলের দিকে যাত্রা করছে। তবে সেই নৌযানের সঙ্গে মূল বহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আয়োজকদের ওয়েবসাইটের ট্র্যাকারেও বিষয়টি দেখা গেছে।
২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাসের বিরুদ্ধে ইসরায়েল সমুদ্রপথে কঠোর অবরোধ জারি রেখেছে। এরপর বহুবার মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হলেও প্রায় সবগুলোই আটকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
২০১০ সালে ছয়টি নৌকা নিয়ে যাওয়া একটি আন্তর্জাতিক ফ্লোটিলায় ইসরায়েলি সেনারা হামলা চালালে ৯ কর্মী নিহত হন। ওই নৌবহরে ৫০টি দেশের প্রায় ৭০০ প্রো-ফিলিস্তিনি কর্মী অংশ নিয়েছিলেন।
চলতি বছরের জুন মাসেও গাজায় পৌঁছানোর চেষ্টা করেন গ্রেটা থুনবার্গ। তখন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি ছোট নৌযান থেকে তাকে ও আরও ১১ জনকে আটক করেছিল ইসরাইলি নৌবাহিনী।





