আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানাল ভারত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বলেন, “আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানাচ্ছে ভারত।”
তিনি মাইক্রোব্লগিং সাইট এক্সে লিখেছেন, পবিত্র রমজান মাসে পাকিস্তানের চালানো বিমান হামলায় অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্ন
আফগানিস্তানের ভৌগলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা অন্য দেশের ওপর চাপিয়ে দেয় পাকিস্তান। আফগানিস্তানের ওপর বিমান হামলা এমনই আরেকটি প্রচেষ্টা। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করছে।”
অন্যদিকে, গতকাল রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ-এর বিভিন্ন এলাকায় আফগান সেনারা পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জবাবে পাকিস্তান দেশটির রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়। আজ শুক্রবারও এই হামলা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
সূত্র: আলজাজিরা





