আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান নিহত, ৩শতাধিক আহত
আফগানিস্তানে পরিচালিত সামরিক অভিযানে পাকিস্তান দাবি করেছে, ২২৮ তালেবান সদস্য নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে জানান, ‘অপারেশন গজব লিল–হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছিলেন, ১৩৩ তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।
পাকিস্তান সরকার আরও জানিয়েছে, তালেবানের হামলায় দেশটিতে ২৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, তালেবান সরকার দাবি করেছে, তাদের ৮ যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
তাদের মতে, গত বুধবার আফগান–পাকিস্তান সীমান্ত বরাবর ডুরাল্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, এতে ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
কয়েক মাসের উত্তেজনার পর ফের সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই মুসলিমপ্রধান দেশ আফগানিস্তান ও পাকিস্তান। গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনী হামলা চালায়।





