ইরানের ভূগর্ভস্থ সুড়ঙ্গে হাজারো ড্রোন, ভিডিও প্রকাশ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১:২৪ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। সেখানে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গে হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, ড্রোনগুলো রকেট লঞ্চারের ওপর স্থাপিত রয়েছে। সুড়ঙ্গের দেয়ালে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিও প্রদর্শিত হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরার প্রচেষ্টা হতে পারে।

আরও পড়ুন: লেবাননে ইসরাইলের বিমান হামলায় নিহত ৩১, আহত ১৪৯

তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে ভিডিওটিকে ‘প্রোপাগাণ্ডা’ হিসেবে উল্লেখ করেছে।

ভিডিওটির সময়, নির্দিষ্ট অবস্থান বা প্রদর্শিত ড্রোনের ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটেই এটি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, কার্যক্রম বন্ধ

সূত্র: সিএনএন/ফার্স নিউজ