দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি

এখনো সব উন্নত অস্ত্র ব্যবহার করেনি ইরান: রিপোর্ট

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং এখনো তাদের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেনি বলে দাবি করেছে তেহরান।

মঙ্গলবার (৩ মার্চ) ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA-র বরাতে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, “আমাদের প্রতিরোধ করার এবং এই চাপিয়ে দেওয়া যুদ্ধে শত্রুপক্ষ যা পরিকল্পনা করেছে, তার চেয়েও দীর্ঘ সময় ধরে আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা প্রথম কয়েক দিনেই আমাদের সব অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম মোতায়েন করার ইচ্ছা রাখি না।”

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয়। সংঘাতের চতুর্থ দিনে এসে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের ঘোষণা দেওয়া হলো।

বিশ্লেষকদের মতে, যুদ্ধকৌশলের অংশ হিসেবে ইরান এখনো তাদের সামরিক সক্ষমতার একটি বড় অংশ সংরক্ষিত রেখেছে, যা চূড়ান্ত পর্যায়ের মোকাবিলার জন্য ব্যবহার করা হতে পারে।