ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র, ৪ ঘণ্টায় ২৮ বার

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২১ পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র-এর বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র চার ঘণ্টার মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ২৮টি মৃদু মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রজুড়ে ১.৫ বা তার বেশি মাত্রার মোট ১০৮টি ভূমিকম্প হয়েছে। গত সাত দিনে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১টিতে, আর গত ৩০ দিনে প্রায় ৩ হাজার ৭০৭টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: টানা ১০ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রায় ৯ কোটি মানুষ

সাম্প্রতিক ভূমিকম্পগুলোর বেশিরভাগই তুলনামূলকভাবে কম মাত্রার ছিল। সর্বশেষ রেকর্ড অনুযায়ী, লাভলক, নেভাদা এলাকায় ১.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার গভীরতা ছিল প্রায় ৪ কিলোমিটার। এর আগে ভ্যান হর্ন, টেক্সাস-এ ১.৯ এবং সোলেদাদ, ক্যালিফোর্নিয়া-এ ২.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এ ছাড়া হাওয়াই-এর আগ্নেয়গিরি এলাকা, সোলডোটনা, আলাস্কা, হ্যাপি ভ্যালি, আলাস্কা, লাভিং, নিউ মেক্সিকো এবং টেক্সাসের কয়েকটি অঞ্চলেও স্বল্পমাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ আলোচনায়

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে কুশাট্টা, লুইজিয়ানা এলাকায়, যার মাত্রা ছিল ৪.৯। আর চলতি মাসে সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে উনালাস্কা, আলাস্কা-তে, যার মাত্রা ছিল ৬.১।

অন্যদিকে চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে স্যান্ড পয়েন্ট, আলাস্কা এলাকায়, যার মাত্রা ছিল ৭.৩।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছোট মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে আলাস্কা, ক্যালিফোর্নিয়া এবং হাওয়াই ভূকম্পনপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয় না।