বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৩১ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনাদের সুনির্দিষ্ট অবস্থান ও গতিবিধি জানানোর জন্য ওই অঞ্চলের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখা।

এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, বর্তমানে হাজার হাজার মার্কিন সেনাসদস্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন হোটেল ও ব্যক্তিগত বাসাবাড়িতে আত্মগোপন করে আছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে স্থানীয় আরব নাগরিকদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

বিবৃতিতে বলা হয়, আমেরিকানদের শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাই কোনো হোটেল বা বাসাবাড়িতে তাদের আশ্রয় না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সাধারণ মানুষকে মার্কিন সেনাদের অবস্থানের আশপাশ থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে। মার্কিন সেনাদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে তাদের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়াকে একটি ‘ইসলামী দায়িত্ব’ হিসেবেও উল্লেখ করেছে ইরান।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

এ তথ্য পাঠানোর জন্য একটি নির্দিষ্ট চ্যানেল ব্যবহার করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানানো হয়। সাধারণ মানুষের পাঠানো তথ্যের ভিত্তিতে পরবর্তী সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘোষণা এলো। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করলে পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।