পাকিস্তানে বৈঠকের সম্ভাবনা

যুক্তরাষ্ট্র-ইরান শিগ্‌গিরই আলোচনায় বসছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৪৬ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভেডেফুল।

তিনি জানান, উভয় দেশের প্রতিনিধিরা পাকিস্তানে বৈঠকের পরিকল্পনা করছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের মধ্যে ইতোমধ্যে ‘পরোক্ষ যোগাযোগ’ হয়েছে এবং এখন সরাসরি বৈঠকের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার বিশ্বাস, শিগগিরই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন: ট্রাম্পের ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম অধিকার সংগঠন

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকেই এগিয়ে এসে তাকে রাজি করাতে হবে। তিনি জানান, বিষয়টি এখন ইরানের নেতাদের ওপর নির্ভর করছে এবং তিনি কোনো চুক্তিতে আসতে আগ্রহী নন।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনের আলোচনার সদিচ্ছা নিয়ে দেশটির শাসকগোষ্ঠী সন্দিহান।

আরও পড়ুন: পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সম্ভাব্য এই বৈঠককে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।