হরমুজ প্রণালি উত্তেজনা: মধ্যপ্রাচ্যের বন্দরে হামলার হুঁশিয়ারি আইআরজিসির

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৫৫ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ইরানের কোনো বন্দর হুমকির মুখে পড়লে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

আরও পড়ুন: তুরস্কের অবাক করা ৫ দর্শনীয় স্থান

তিনি আরও বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা না হলে পুরো অঞ্চলের বন্দরগুলো ঝুঁকিতে পড়বে।

আইআরজিসি যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি খোলার প্রচেষ্টাকে অবৈধ এবং সামুদ্রিক দস্যুতা হিসেবে অভিহিত করেছে।

আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে নৌচলাচল বিঘ্নিত হওয়ায় এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। অনেক স্থানে জ্বালানি সংগ্রহে সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। উপসাগরীয় দেশগুলো তাদের তেল ও গ্যাস রপ্তানির জন্য এই রুটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা সৃষ্টি হতে পারে।