লেবাননে ইসরায়েলের ‘হার্মিস ৪৫০জেড’ ড্রোন ভূপাতিত
দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের ‘হার্মিস ৪৫০জেড’ মডেলের ড্রোনটি নাবাতিয়েহ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
এদিকে, বুধবার (২৯ এপ্রিল) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এর আগে মঙ্গলবার মাজদাল জউন শহরে ইসরায়েলের টানা দুটি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। নিহতদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী ও একজন লেবানিজ সেনাসদস্য রয়েছেন।
চলতি এপ্রিলের মাঝামাঝি ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৩৪ জন নিহত এবং ৭ হাজার ৮৬৩ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
সূত্র: আল-জাজিরা





